বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৪, ২০২২

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত কমিশনারের মেয়ে অ্যাডভোকেট আইরিন মাহবুব।

গত ১ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। মাঝে দেশের বাইরে নিতে চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান। দায়িত্ব পালনের সময় ভোটে অনিয়ম, কারচুপি সংক্রান্ত ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন তিনি।


অন্যান্য সংবাদ