শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

জয় দিয়ে বিপিএল শুরু করল তামিমের বরিশাল

রিপোর্টারের নাম :
আপডেট : জানুয়ারি ২০, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে লম্বা সময় পর আবারও বাইশ গজে ফিরলেন তামিম ইকবাল। অধিনায়কের ফেরার মঞ্চটা জয় দিয়ে রাঙালো ফরচুন বরিশাল। ৫ বল হাতে রেখে রংপুর রাইডার্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে তামিমের দল।

শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ফলে জয় দিয়ে আসর শুরু করল তামিমের দল।

১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। এই আফগান ওপেনার কোনোভাবেই যেন উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। ১৬ বলে ১২ রান করে সাকিবের বলে মেহেদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ইব্রাহিম।

তবে এদিন দুর্দান্ত ছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল। প্রায় চার মাস পর বাইশ গজে ফিরে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই বরিশালের অধিনায়ক। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৫ রান।

চারে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। তিনি ১ রানে ফিরলেও দুর্দান্ত ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। আর শেষ দিকে ১১ বলে ১৯ রানের ইনিংসে জয়ের সমীকরণ মিলিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুরের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব ও হাসান মুরাদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে রংপুর। ৩১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। এরপর শামিম হোসেনের ৩৪ ও মাহেদি হাসানের ২৯ রানের সুবিধা লড়াই করার পুঁজি পায় সাকিবের দল। বরিশালের হয়ে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন খালেদ আহমেদ।


অন্যান্য সংবাদ