রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৮, ২০২৩

রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসা থেকে মো. নেকবর আলী (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নেকবর নরসিংদীর রায়পুরা থানার বড়তলী খামারপাড়া গ্রামের মো. শওকত আলী ছেলে। বর্তমানে শ্যামপুর আইজিগেট এলাকার ৩২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নেকবরের বাবা মো. শওকত আলী বলেন, আমি পেশায় একজন অটোরিকশাচালক। ছেলে আমার কাছে কিছু টাকা চাইলে আমি ওকে বলি এখন টাকা কোথায় পাবো। এ কথা শুনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ