বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রুট পারমিট ছাড়া ঢাকায় কোন বাস চলবে না

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : জুন ২৪, ২০২১
রুট পারমিট ছাড়া ঢাকায় কোন বাস চলবে না

রুট পারমিট ছাড়া ঢাকায় কোনো বাস চলতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর উপর দিয়ে চলে এমন ১৬৪৬টি গাড়ির কোন রুট পারমিট নাই। তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ডিএমপি, বিআরটিএ সহায়তায় ১ জুলাই থেকে ৩১ আগন্ট পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এটি যানজটে অন্যতম কারণ।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, সেপ্টেম্বর ৭ তারিখ থেকে বাস রুট রেশনালাইজেশন এর আওতায় ঘাটারচড় থেকে কাচপুর পর্যন্ত পাইলটিং এর উদ্বোধন করা হবে। ঘাটারচরে বাস ডিপো হবে। বাস বে এর দরপত্র আহবান করা হয়েছে। বাস মালিকদের সাথে চুক্তি চূড়ান্ত করা হচ্ছে। ২৯ জুলাই চুক্তি সম্পন্ন হবে। ঢাকার বাইড়ে চারটির জায়গায় আন্ত জেলা বাস টার্মিনাল তৈরীর নকশা প্রণোয়ন হচ্ছে। ১৫৫ টি বাস চলবে।


অন্যান্য সংবাদ