বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

‘বিদ্যুত পরিস্থিতি আগের চাইতে ভালো’

রিপোর্টারের নাম : / ১১ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৭, ২০২২

দেশে বিদ্যুতের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শনিবার (২৭শে আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে আগের চেয়ে বর্তমানে দেশে বিদ্যুৎ পরিস্থিতি আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

নসরুল হামিদ বলেন, যুক্তরাজ্যের মতো দেশও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। যুদ্ধের প্রভাবে আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে নিম্নমুখী হলে আমরাও জ্বালানির দাম কমাব।


অন্যান্য সংবাদ