রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ক্ষমতাসীন দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে: সাবেক আইজিপি

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৮, ২০২২
ক্ষমতাসীন দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে: সাবেক আইজিপি

বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি এবং আমলাতন্ত্র—এরা কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। তবে সবকিছু ছাপিয়ে পুলিশদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার (২৮ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা আত্মজীবনীমূলক বই ‘পুলিশ জীবনের স্মৃতি: স্বৈরাচার পতন থেকে জঙ্গির দমন’—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন এ কে এম শহীদুল হক।

এ সময় তিনি বলেন, সমাজে পুলিশ রয়েছে বলেই তাদের প্রয়োজনীয়তা অনুধাবন করা যায় না। তাদের (পুলিশ) বোঝার জন্য এই বইয়ে অনেক বিষয় রয়েছে। বইটিতে কেবল পুলিশ জীবনের স্মৃতিই নয়, বাল্যজীবন থেকে এ সময় পর্যন্ত অনেক বিষয়ই তুলে ধরা হয়েছে। কর্মক্ষেত্রের নানা বাধা ও প্রতিবন্ধকতার কথাও বইটিতে তিনি তুলে ধরেছেন।

এ কে এম শহীদুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি এবং আমলাতন্ত্র—এরা কখনো পুলিশের পরিবর্তন চায় না। ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। আবার সংসদ সদস্য চান, তিনি যা বলবেন সেটাই করবেন ওসি। এসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলা করে খুবই কঠিন কাজ।

সাবেক আইজিপি বলেন, স্বাধীনতা দিতে হবে পুলিশকে। জুডিশিয়াল সার্ভিস প্রদান করতে হলে আইনের পরিবর্তন জরুরি। আমলাদের জন্য আইন করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশ আইনের পরিবর্তন প্রয়োজন।

কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক সচিব কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা।


অন্যান্য সংবাদ