বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অনৈতিক: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৫, ২০২২

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের সমস্যা হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়ে শিক্ষার্থীদের আবার তার কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন। কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন।

কোচিংয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কোচিং দরকার হতেই পারে। অনেক শিক্ষার্থী ঠিকমতো বাড়িতে পড়তে পারে না বা কোনো বিষয়ের জন্য একটু বেশি সময় দিতে হয়। আমাদের ক্লাস সাইজগুলোও বেশি যার কারণে শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০-৩৫ শিক্ষার্থী বসিয়ে ক্লাস করানোর। অনেক কারণেই কোচিংয়ের দরকার হতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি, বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা, সদস্য মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।


অন্যান্য সংবাদ