শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৪৩তম বিসিএস: মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২১, ২০২৩

ঢাকা : সরকারি চাকরিতে নিয়োগে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তারিখ জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। ৯ হাজার ৮৪১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করে একদিন আগেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) সনদ ও কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

কোন প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল সনদ ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে ১ হাজার ৮১৪টি পদে নিয়োগ দিতে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ ডিসেম্বর।

পরে মহামারী পরিস্থিতিতে কয়েক দফা বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়। সবমিলিয়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী এতে আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, সেখানে লিখিত পরীক্ষার জন্য ১৫ হাজার ২২৯ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছিল।

গতবছরের ২৪ জুলাই বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হয়, যা ৪ অগাস্ট পর্যন্ত চলে। এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৫৫০ জন, টেকনিক্যাল ক্যাডারে ৩১০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারের সাধারণ কলেজে ৮৪৩ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১২ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৯৯ জন নিয়োগ পাবেন।


অন্যান্য সংবাদ