বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বেকারি পণ্যের দাম বাড়লো ২০ শতাংশ

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : জুন ১, ২০২২

পাউরুটি, বিস্কুটসহ সব ধরনের বেকারি পণ্যের দাম বাড়িয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। গতকাল রাতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। যা আজ বুধবার (পহেলা মে) থেকে কার্যকর হয়েছে। তাদের দাবি তেল, আটা-ময়দার দাম বাড়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি দামের কারণে চাপে পড়া মানুষের জন্য এবার আরেক অস্বস্তির খবর দিয়েছেন বেকারি ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি বুধবার থেকে পাউরুটি বিস্কুটসহ সব ধরণের বেকারি পণ্যের দাম শতকরা ২০ ভাগ ও তার বেশি বাড়িয়েছে। এর আগে মঙ্গলবার তারা এসব পণ্য খুচরা ব্যবসসায়ীদের কাছে সরবারহ বন্ধ করে দেয়।

খুচরা দোকানীরা বলছেন পাউরুটি, কেকসহ বেকারির তৈরী বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা কেনাও ভালো হয়। হঠাৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন তারা। বরাবরের মত ক্রেতা সাধারনের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন সব ধরনের নিত্য পণ্যের দাম বাড়তে থাকায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এদিকে, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত হোসেন জানায় দাম বাড়ানোর দাবি অনেক দিনের। লোকসানের কারনে অনেক বেকারি বন্ধ হয়ে গেছে। তবে সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত সমিতি থেকে নেয়া হয়নি বলে তিনি দাবি করেন।


অন্যান্য সংবাদ