বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বৈশ্বিক মন্দাভাব নয়, অভ্যন্তরীণ অস্থিরতার খলনায়ক আর্থিক খাত: দেবপ্রিয়

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১১, ২০২২

বৈশ্বিক মন্দাভাব নয় বরং অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতার পেছনে খলনায়ক হিসেবে আর্থিক খাত কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তার মতে, আর্থিক খাতের সংস্কার না করে, দুর্বল রাজস্ব কাঠামো দিয়ে উচ্চ প্রবৃদ্ধির ফাঁদে পড়া এই বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ বাড়তে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের বিপরীতে ভতুর্কির চাপ কমানো ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক অবস্থার গতি প্রকৃতি নিয়ে এক ভার্চ্যুয়াল আলোচনায় এমনটা জানান তিনি।

এসময় ড. দেবপ্রিয় বলেন , ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ভতুর্কি খাতে ৫৪ শতাংশ খরচ করেছে সরকার।

যার বেশিরভাগই বিদ্যুৎ খাতে। দৃশ্যমান ভৌত অবকাঠামোগত বিনিয়োগের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমেছে। জানান, বৈদেশিক মুদ্রাবাজারে যে চলমান অস্থিরতা এটা রোগের উপর্সগ কেননা , ঐতিহাসিকভাবে আর্থিক খাতে সংস্কার না করায় এখন তার ফল পাচ্ছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে তাই অন্তবর্তীকালীন অর্থনৈতিক নীতিমালা প্রয়োজনের পাশাপাশি ঐক্যমতের ভিত্তিকে অংশগ্রহণমূলক নীতি প্রণোয়নের ওপরেও জোর দিলেন তিনি।


অন্যান্য সংবাদ