বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

‘হাবিবি’ গান নিয়ে আসছে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক / ৫৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৪, ২০২১

নতুন গান ‘হাবিবি’ নিয়ে আসছে অভিনেত্রী এবং গায়িকা, নুসরাত ফারিয়া। শনিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘কী হতে পারে বলুন তো’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘হাবিবি’।

ভিডিওতে তেমন কিছু না থাকলেও ১৫ সেকেন্ডের ভিডিওতে ‘হাবিবি’ লেখাটিই পাওয়া যায়। আর ভিডিওর উপরের ডান দিকে এসভিএফ মিউজিকের লোগো।

এগুলো থেকে ধারণা করা হচ্ছে ‘হাবিবি’ নামের নতুন গান নিয়ে আসছেন ফারিয়া। তার আগের গানগুলোতেও যুক্ত ছিল এসভিএফ মিউজিক।

২০১৮ সালে সবাইকে তাক লাগিয়ে ‘পটাকা’ গান নিয়ে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গানের কথায়, সুরে আর নাচে দর্শকদের নতুন কিছু উপহার দেন তিনি। এর দুই বছর পর প্রকাশ পায় ফারিয়ার নতুন গান ‘আমি চাই থাকতে’। গানটি তিনি মাস্টার ডি কে সঙ্গে নিয়ে করেন। এই গানও চলে আসে আলোচনায়। এবার তৃতীয় গান নিয়ে আসছেন ফারিয়া।


অন্যান্য সংবাদ