বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

সোলসের নতুন গান ‘যদি দেখো’

রিপোর্টারের নাম : / ২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২১, ২০২৩

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডটি ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে।

গানটি লিখেছেন সিডনিপ্রবাসী ইফতেখার সুজন। সুর-সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। এদিকে ১৫ দিন পর পর সোলসের নতুন গান ও ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

যদি দেখো গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনিপ্রবাসী ইফতেখার সুজনের সঙ্গে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরণ করেছি ‘আড্ডাবাজি’।”

আড্ডাবাজি প্রসঙ্গে এই গায়ক ও সুরকার বলেন, ‘আমরা দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান, গায়ক-গায়িকা এবং গীতিকারদের সঙ্গে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি-০১।’

গানটির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে ভিডিওটি একেবারেই অপেশাদারভাবে ধারণ করা হয়েছে। আমরা গান শোনাতে চাই, ভিডিও মুখ্য নয়।’

যদি দেখো ছাড়াও এর আগে ‘কিতা ভাইসাব’ ও ‘রিকশা ’ শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। যদি দেখো গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।


অন্যান্য সংবাদ