শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

দেশে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত আরো ২১৪

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু হয়েছে আরও একজনের। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২০ শতাংশ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮২ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৫টি। এতে ২১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন আছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ আগস্ট মৃত্যুর তালিকায় একই ব্যক্তির নাম দুইবার হিসাব করেছিল তারা। ওই ভুল হিসাবই পরের এক সপ্তাহ চলে। এখন সেটা কমিয়ে সংশোধন করে নেওয়া হয়েছে।

এ ছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আজ দাঁড়িয়েছে ৫ দশমিক ২০ শতাংশ। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ০৮ শতাংশ।

সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে ৩ মাসের বেশি সময় ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারো বাড়তে থাকে।

এর ফলে সারা দেশে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে আবারো বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা দেয় সরকার।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।

গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।


অন্যান্য সংবাদ