শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

যেভাবে কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন!

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৮, ২০২৩

সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হচ্ছে। এতে করে দেখা দিচ্ছে কোমর ব্যথা।

অন্যদিকে যাদের বয়স চল্লিশের আশপাশে তাদের মধ্যেও বাড়ছে কোমর ব্যথার প্রবণতা। কিছু বিষয় মাথায় রাখলেই এই কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১. প্রথমত এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না।

২. জায়গা ছেড়ে মাঝে মাঝে উঠে পড়ুন। হাঁটাচলা করুন।

৩. কোমডর ভাঁজ করে সামান্য কিছু শরীর চর্চা করুন। মাটিতে বসে কাজ করবেন না।

৪. নরম মেট্রেস বা ফোমের বিছানায় কখনোই শোবেন না।

ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনোই ব্যথার ওষুধ খাওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। এ বিষয়গুলো মেনে চলার সঙ্গে মাথায় রাখতে হবে আরও কিছু টোটকা।

সেঁক দিন : কোমরের যে জায়গায় ব্যথা সেখানে সেঁক দিলে যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।

আদা : আদাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়ামের অভাবের ফলে নার্ভের সমস্যা দেখা দেয়। এ জন্য প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।

হলুদ : দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোমরের ব্যথা অনেকটাই কমতে পারে।

মেথিবীজ : মেথি বীজের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ব্যথার জায়গায় এই মিশ্রণ লাগালে উপকার পাবেন।

লেবুর শরবত : লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন ‘সি’ ব্যথা উপশমে খুবই কার্যকর।

অ্যালোভেরা : প্রতিদিন নিয়ম করে অ্যালোভেরা শরবত খান। এতে করে কোমরের ব্যথা থেকে অনেকাংশে মুক্তি মিলবে।

কোমরের ব্যথায় এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করলে, ফল পাবেন ম্যাজিকের মতো।


অন্যান্য সংবাদ