শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আবার জোড়া লাগছে নুসরতের প্রেম

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৩, ২০২৩
আবার জোড়া লাগছে নুসরতের প্রেম

প্রায় তিন বছর হতে চলল নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্ক নেই। নুসরতের জীবনে এখন যশ। অন্যদিকে টলিপাড়ার গুঞ্জনের বেশ কিছু দিন ধরেই দাবি, থেমে নেই নিখিলের জীবনও। তাঁর শাড়ির ব্র্যান্ডের মডেলের সঙ্গেই নাকি একটা দীর্ঘ সময় ধরে প্রেম করছেন তিনি। সম্পর্কের ঘনিষ্ঠতা নাকি বেশ গভীর। কে সেই নায়িকা? অরিন্দম শীলের ‘ফেলুদার’ সেই কেতাদুরস্ত পুলিশ অফিসার সৌরসেনী মৈত্র। ইনস্টাগ্রামে নিখিল যে স্টোরি পোস্ট করেছেন তাতে আবছা মোহময়ী নায়িকা। পরেছেন ঝলমলে শাড়ি।

নিখিলের পোস্টে সৌরসেনীর উপস্থিতি আরও একবার উস্কে দিয়েছে প্রেমের জল্পনা। সৌরসেনী নিজেও ওই একই ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সম্ভবত যে শাড়িটি তিনি পরেছেন, তা নিখিলের ব্র্যান্ডেরই। কিন্তু নেটিজেনদের গসিপ যে থামার নয়। তবে শুধু সৌরসেনীই নয়, নায়িকা উষসী রায়কে নিয়েও তাঁর প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। যদিও সেই জল্পনা বেশিদিন স্থায়ী হয়নি। গত এপ্রিল মাসে সৌরসেনীর জন্মদিন উপলক্ষে পোস্ট করেছিলেন নিখিল। লিখেছিলেন, “শুভ জন্মদিন সৌরসেনী। যেরকম হাসতে থাক, তেমনটাই হেসে যাও। যদিও অন্ধকার থেকে দূরে থেকো, সাবধানে থেকো।” এরপরেই নেটিজেনদের একটা বড় অংশ খুঁজে পয়ায় গসিপের গন্ধ। সেই গন্ধই জোরাল হল এই পোস্টের পর।

২০১৯ সালে সাংসদ অভিনেত্রীর সঙ্গে বিয়ে হয় নিখিলের। সেই বিয়ের সুন্দর নামকরণ করা হয়েছিল – ‘দ্য এন জে অ্যাফেয়ার’। যদিও বিয়ের এক বছরের মধ্যেই নুসরত দাবি করেন, তাঁদের বিয়ে আইনত বৈধ নয়। নিখিল ছিলেন তাঁর লিভ-ইন পার্টনার। এর পর জল গড়িয়েছে বহুদূর। ফের কি থিতু হতে চাইছেন এই ‘বিজনেস টাইকুন’? উত্তর রয়েছে সময়ের হাতে।


অন্যান্য সংবাদ