বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিদায়ী অর্থবছরে পুঁজিবাজারে লেনদেনের নতুন রেকর্ড

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২, ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরের ২৪০ কর্মদিবসে মোট ৩ লাখ ১৮ হাজার ৭২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যা একক অর্থবছরের হিসাবে পুঁজিবাজারের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড।

শনিবার (২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে জুলাই থেকে ২০২২ সালে ৩০ জুন পর্যন্ত সময়ে মোট ২৪০ কর্মদিবসে লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বশেষ দিন ৩০ জুন (বৃহস্পতিবার) ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি টাকা। বছরের প্রথম দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। এই সময়ে ডিএইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে ৪শ কোটি টাকার নিচে আবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকার ওপরে।

সেই হিসাবে ডিএসইতে গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৩২৮ কোটি টাকা।

এর আগের ২০২০-২০২১ অর্থবছরে ২৪১ দিন লেনদেন হয়েছিল। সে সময়ে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৩১ কোটি টাকা। অর্থাৎ লেনদেন হয়েছিল ২ লাখ ৪৮ হাজার ৪৭১ কোটি টাকা। অর্থাৎ এই অর্থবছরে ৭০ হাজার কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর ইতিহাসে ২০১০-২০১১ অর্থবছরে পুঁজিবাজারে গড়ে দৈনিক লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা। এটিই ছিল পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের বছর।

বিদায়ী বছরে লেনদেনের পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে ছয়টি কোম্পানি পুঁজিবাজার থেকে ৬৯৯ কোটি ৩৬ লাখ টাকা উত্তোলন করেছে। এর আগের অর্থবছরে ১৬টি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে থেকে ১ হাজার ৬১০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৪৫ টাকা সংগ্রহ করেছিল।

এছাড়াও সাতটি প্রতিষ্ঠানকে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে সাড়ে ৫ হাজার কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠান সাতটি হলো- বেক্সিমকো গ্রীন সুকুক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), শাহজালাল ইসলামী ব্যাংক (এসজেআইবিএল), আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবিএল), পূবালী ব্যাংক এবং সিটি ব্যাংক লিমিটেডে।

সাতটি কোম্পানির মধ্যে গ্রীন সুকুক বন্ডের মাধ্যমে বেক্সিমকো লিমিটেড পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি টাকা উত্তোলন করেছে। বাকি ছয় কোম্পানি পারপাচ্যুয়াল বন্ডের মাধ্যমে বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা উত্তোলন করেছে। এদের মধ্যে প্রিমিয়ার ব্যাংক উত্তোলনে করেছে ২০০ কোটি টাকা। আইবিবিএল দ্বিতীয় পারপাচ্যুয়াল মুদারাবা বন্ড বাবদ উত্তোলন করেছে ৮০০ কোটি টাকা, এসজেআইবিএল মুদারারা পারপাচ্যুয়াল বন্ড বাবদ উত্তোলন করেছে ৫০০ কোটি টাকা। এছাড়াও এআইবিএল মুদারাবা পারপাচ্যুয়াল বন্ডের মাধ্যমে উত্তোলন করেছে ৫০০ কোটি টাকা। পূবালী ব্যাংক এবং সিটি ব্যাংক ৫০০ কোটি টাকা করে পারপাচ্যুয়াল বন্ডের মাধ্যমে পুঁজিাবাজার থেকে ১০০০ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।


অন্যান্য সংবাদ