বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রাশিয়ার স্বর্ণ আমদানিতে ৪ দেশের নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুন ২৬, ২০২২

এবার রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। এখন থেকে নতুন করে আর রুশ মূল্যবান ধাতুটি আনবে না এই চার দেশ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে অনবরত কোণঠাসা করার প্রচেষ্টা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৬ জুন) ব্রিটিশ সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আজ জার্মানিতে গ্রুপ অব সেভেন নেতাদের বৈঠকের আগে এই বিবৃতি দেয়া হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার এই নিষেধাজ্ঞা শিগগিরই কার্যকর হবে। রাশিয়ার নতুন খনি থেকে উত্তোলন করা এবং পরিশোধন করা-উভয় স্বর্ণের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

তবে কিছুদিন আগে আমদানির অর্ডার দেয়া রাশিয়ার স্বর্ণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গত বছর ১২ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণ রপ্তানি করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে অর্থনেতিক ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে সম্প্রতি বুলিয়ন মার্কেট (যেখানে সোনা, রূপা কেনাবেচা হয়) কিনেছে তারা।

বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আজ আমরা যে পদক্ষেপের ঘোষণা দিয়েছি, তা রাশিয়ার সাম্রাজ্যবাদী নীতিতে আঘাত করবে। এছাড়া পুতিনের যুদ্ধ মেশিনের কেন্দ্রে আঘাত হানবে।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ চালাতে পুতিনের অর্থ প্রাপ্তির জায়গাগুলো বন্ধ করা দরকার। যুক্তরাজ্য ও আমাদের মিত্ররা আপাতত সেই চেষ্টা করছে।


অন্যান্য সংবাদ