বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের বিপরীতে ঊর্ধ্বমুখী রিঙ্গিতের মূল্য

রিপোর্টারের নাম : / ৭ জন দেখেছেন
আপডেট : জুন ২৫, ২০২২
A close up image of a blue one Malaysian ringgit bank note on a bed of American one dollar bills close up in macro

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার মান বেড়েছে। শুক্রবার (২৪ জুন) বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি মার্কিন মুদ্রা ৪ দশমিক ৪০১০/৪০৪৫ রিঙ্গিতে বিক্রি হয়েছে। যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মালয়েশিয়ান মুদ্রার বিনিময় হার বেড়েছে। আগের দিন বৃহস্পতিবার এক ডলারের মূল্য ছিল ৪ দশমিক ৪০৪৫/৪০৭৫ রিঙ্গিত। শুক্রবার এক ডলারের দর দাঁড়ায় ৪ দশমিক ৪০১০/৪০৪৫ রিঙ্গিতে।

এক বিশেষজ্ঞ বলেন, গতকাল মালয়েশিয়ার স্থানীয় বাজারে দেশটির মুদ্রার চাহিদা ছিল ব্যাপক। এছাড়া তেলের মূল্য স্থিতিশীল রয়েছে। ফলে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান উঠেছে। বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে মালয়েশিয়ার কারেন্সির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

তবে পাউন্ডের বিপরীতে রিঙ্গিতের মান কমেছে। প্রতিটি ব্রিটিশ মুদ্রা বিকিয়েছে ৫ দশমিক ৪১২৮/৪১৭১ মালয়েশিয়ান মুদ্রায়। পাশাপাশি সিঙ্গাপুরের ডলার এবং জাপানের ইয়েনের বিরুদ্ধে রিঙ্গিতের দরপতন হয়েছে।


অন্যান্য সংবাদ