বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বন্যার্তদের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জরুরি অর্থ সহায়তা প্রদান

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুন ২২, ২০২২

বাংলাদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরনের জন্য যুক্তরাষ্ট্র জরুরী অর্থ সহায়তা হিসাবে ২ কোটি ৩০ লাখ টাকা দিয়েছে। মার্কিন আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এই অর্থ সহায়তা দেয়া হয় বলে আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যফেয়ার্স হেলেন লাফেভ বলেন,“বন্যা উপদ্রুত এলাকায় বিগত ১২০ বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই দুর্যোগের সময়ে বাংলাদেশ সরকার ও জনগনের পাশে থেকে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগনের জন্য এ ধরনের জরুরী সহায়তা দিবে।” সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিগত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন মাকির্ন ডলারের অধিক অর্থ সহায়তা দিয়েছে। ইউএসএইড কেবলমাত্র গত বছরেই ১২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী মানবিক সহায়তা দিয়েছে এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা প্রসার, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও চর্চা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে টেকসই পরিস্থিতি জোরদার করার জন্য গৃহীত বিভিন্ন পোগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগনের জীবন মান উন্নয়নে অতিরিক্ত ২০০ মিলিয়ন মাকির্ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।


অন্যান্য সংবাদ