বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ইতিহাসে কখনোই পাকিস্তানি রুপির এতো পতন হয়নি

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : জুন ২১, ২০২২

আবারও পতন হয়েছে পাকিস্তানি মুদ্রার দর। ইতিহাসে এর আগে কখনোই এতো পতন হয়নি পাকিস্তানের মুদ্রার। দরপতনে রীতিমত লজ্জার রেকর্ড ছুঁয়েছে।
সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির মার্কেটে এক ডলার সমান পাকিস্তানি মুদ্রার মূল্যমান দাঁড়িয়েছে ২১০ দশমিক ১৯ রুপি।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, এর আগে কখনোই পাকিস্তানি মুদ্রার এতোটা দরপতন হয়নি।

এদিকে পাকিস্তানের এএ কমোডিটিজের পরিচালক আদনান আগর বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে স্টাফ-পর্যায়ে চুক্তি না করা পর্যন্ত এই দরপতন অব্যাহত থাকবে। আরও নামতে পারে পাকিস্তানি মুদ্রার মান।

দেশটির চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ক্ষতির মধ্যে আছে উল্লেখ করে আদনান বলেন, এই অবস্থাকে শক্তিশালী করা যেতে পারে শুধু আইএমএফ ফ্রন্ট ইতিবাচকভাবে উন্নতির মাধ্যমে।

তবে পাকিস্তান ইতোমধ্যে আইএমএফ এর ঋণ কর্মসূচি সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে।


অন্যান্য সংবাদ