বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

জাপানি ইয়েনের ব্যাপক দরপতন, ২৪ বছরে সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : জুন ১৪, ২০২২

ব্যাপক দরপতন ঘটেছে জাপানি মুদ্রা ইয়েনের। গত ২৪ বছরের মধ্যে এত দরপতন হয়নি জাপানি ইয়েনের। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানায়, প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটলো।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটেছে। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াচ্ছে তখন জাপান এ ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছে।

এছাড়া, জাপানের শেয়ারবাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন ঘটেছে। আজ সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬,৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বহু দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশেষ করে যেসব দেশ রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হয়েছে সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।


অন্যান্য সংবাদ