বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে ৪০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : জুন ১১, ২০২২

দ্রুত গতিতে বাড়ছে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের দর বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। গত মে মাসে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি ৮.৬ শতাংশে স্পর্শ করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়িয়েও দাম বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিমান ভাড়া থেকে, বস্ত্র ও চিকিৎসা সেবার মূল্য বাড়ছে।

গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দর বেড়েছে ১০ শতাংশ। একই সময়ে জ্বালানি তেলের দর বেড়েছে ৩৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে বসবাসের বাড়তি খরচ পরিবারগুলোকে বেশি অর্থ খরচে বাধ্য করছে। পরিস্থিতি সামাল দিতে মার্চ থেকে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকরেট ডটকমের প্রধান আর্থিক বিশ্লেষক গ্রেগ ম্যাকব্রাইড এ ব্যাপারে বলেছেন, মূল্যস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছে অতীতের সকল আশঙ্কাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে মূল্যস্ফীতির বাৎসরিক বৃদ্ধি ৮ দশমিক ৬ শতাংশ যা ৪০ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ ব্যাপারে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ, চীনে করোনাভাইরাস লকডাউন, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বাধা বিভিন্ন দেশে মন্দার ঝুঁকি বাড়িয়েছে। অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।


অন্যান্য সংবাদ