বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমল

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : জুন ২, ২০২২

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন প্রতি ডলার কিনতে ৮৯ টাকা ৯০ পয়সা গুণতে হবে।

আজ বৃহস্পতিবার (২ জু) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়েছে।

গতকাল বুধবার পর্যন্ত প্রতি ডলার বিনিময় হয় ৮৯ টাকায়। গত ২৯ মে মার্কিন মুদ্রার বিপরীতে ১ টাকা ১০ পয়সা কমায় বাংলাদেশ ব্যাংক। এর আগে ৪০ পয়সা কমানো হয়।

আবারও টাকার মান অবমূল্যায়নের ফলে আমদানির খরচ বেড়ে যাবে। তবে রপ্তানিকারকেরা লাভবান হবেন। সাধারণত তাদের সুবিধা দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি পণ্য ও জাহাজ ভাড়া বেড়েছে। ফলে আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। এতে রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানির খরচ মিটছে না। এ সংকটে ডলারের দাম বেড়েছে। রিজার্ভ থেকে তা বিক্রি করেও পরিস্থিতি সামলাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।

সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী আয় হ্রাস পেয়েছে। ফলে তা আনতে ডলারের দামের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মাসে রপ্তানি আয়ও কমেছে।


অন্যান্য সংবাদ