বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৯ মাসের মধ্যে রপ্তানি আয় সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : জুন ২, ২০২২
৯ মাসের মধ্যে রপ্তানি আয় সর্বনিম্ন

সদ্য বিদায়ী মে মাসে পণ্য রপ্তানি করে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। বিগত ৯ মাসের মধ্যে যা সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার (২ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের একই সময়ের চেয়ে মে মাসে ২৩ শতাংশ রপ্তানি বেড়েছে।২০২১ সালের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

তবে গত এপ্রিল মাসের চেয়ে মে মাসে রপ্তানি আয় কমেছে। গত এপ্রিলে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ।

ইপিবি বলছে, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে চাহিদা কমায় রপ্তানি কমেছে। গত মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) গত আগস্টের পর এটিই এক মাসে সর্বনিম্ন রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, সামগ্রিকভাবে চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ রপ্তানি আয় বেড়েছে। আলোচিত সময়ে রপ্তানি ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি পণ্য ও জাহাজ ভাড়া বেড়েছে। ফলে আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। এতে রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানির খরচ মিটছে না। এ সংকটে ডলারের দাম বেড়েছে। পরিপ্রেক্ষিতে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী আয় হ্রাস পেয়েছে।

গত মাসে ১৮৮ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২১ সালের ওই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ডলার। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৩ শতাংশ।


অন্যান্য সংবাদ