বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আসন্ন বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার গুরুত্ব পাবে : অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : জুন ১, ২০২২

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে কোভিড-১৯ এর প্রভাব ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অনিশ্চয়তা ও ঝুকি থেকে অর্থনীতি পুনরুদ্ধার অধিক গুরুত্ব পাবে। অর্থমন্ত্রী বলেন, ‘আমি অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করব।’ সরকারি ক্রয় কমিটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমনের পর অর্থনীতি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছিল। তবে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিশ্বের প্রতিটি দেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সকলেই চাপের মধ্যে রয়েছে। তবে এই অনিশ্চয়তা এবং ঝুঁকি সুযোগও সৃষ্টি করবে।

জাতীয় বাজেটের মূল খাত সম্পর্কে কিছু বলতে অস্বীকার করলেও সাংবাদিকদের তিনি বলেন, ‘অপেক্ষা করেন, সংসদে বাজেট উপস্থাপন করা হলে সব জানতে পারবেন।’ অবশ্য আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাত অধিক গুরুত্ব পাবার ইঙ্গিত দেন তিনি।


অন্যান্য সংবাদ