বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ভারতে রাশিয়ার তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : মে ৩১, ২০২২

রাশিয়া থেকে ভারতে তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে। রেফিনিটিভ এইকনের তথ্যের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এই খবর দিয়েছে। খবর পার্সটুডে।

এতে বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারত যেখানে রাশিয়া থেকে নয় লাখ ৬০ হাজার ব্যারেল তেল নিয়েছিল, সেখানে এ বছরের মে মাসে দুই কোটি ৪০ লাখ ব্যারেল তেল কিনেছে।

গত এপ্রিল মাসে রাশিয়া থেকে ভারত যে পরিমাণে তেল আমদানি করেছিল তার চেয়ে মে মাসে ৭২ লাখ ব্যারেল বেশি আমদানি করেছে। রেফিনিটিভ এইকনের তথ্যচিত্র বলছে, জুন মাসে ভারত রাশিয়া থেকে দুই কোটি ৮০ লাখ ব্যারেল তেল আমদানি করবে।

গত বছর রাশিয়া থেকে ভারত গড়ে প্রতিমাসে নয় লাখ ৬০ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল।

ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ভারতের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। ইউরোপের দেশগুলো যেখানে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে অনেকটা অনাগ্রহী হয়ে উঠেছে সেখানে ভারতের তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে তুলনামূলক কম মূল্যে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর কোনো সমালোচনাকে পাত্তা দিচ্ছে না নয়াদিল্লি।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রাশিয়া থেকে ভারত প্রতি ব্যারেল তেল সত্তর ডলারের কমমূল্যে কিনছে।


অন্যান্য সংবাদ