বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউ’র

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : মে ৩১, ২০২২

ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজ নিয়ে আলোচনায় রাশিয়ার তেল আমদানির ওপর আংশিক নিষেধাজ্ঞা এবং সুইফট ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার এসবার ব্যাংকের সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপিয়ান কাউন্সিল প্রধান চার্লস মিশেল সোমবার এই ঘোষণা দেন।

মিশেল এক টুইটে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল রপ্তানির এই আংশিক নিষেধাজ্ঞায় ইইউ’তে রাশিয়ার তেল রপ্তানি দুই তৃতীয়াংশের বেশী হ্রাস পাবে। এতে রাশিয়ার যুদ্ধের অর্থায়নের উৎস বন্ধ হবে এবং যুদ্ধ অবসানে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি হবে। ’

তিনি বলেন, ‘এই প্যাকেজে নিষেধাজ্ঞার অন্যান্য পদক্ষেপ গুলোর মধ্যে রয়েছে, বৃহত্তম রাশিয়ান ব্যাংক এসবার ব্যাংককে সুইফট সংযোগ থেকে বিচ্ছিন্ন করা। রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ার আরো তিনটি সম্প্রচার মাধ্যম নিষিদ্ধ করা এবং ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ।’

ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে প্রায় এক মাস ধরে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছিল। প্রাথমিকভাবে রাশিয়ার সব তেল এবং তেল পণ্য আমদানি নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু হাঙ্গেরি এবং অন্যান্য দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তারা মনে করে এই ধরণের পদক্ষেপ ইউরোপীয় অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করবে। হাঙ্গেরির সমর্থন পাওয়ার জন্য ইইউ এই প্যাকেজ থেকে রাশিয়ান পাইপলাইনে তেল আমদানি নিষেধাজ্ঞার পরিকল্পনা বাদ দেয়া হয়।

কমিশনের বৈঠকের প্রাক্কালে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছিলেন যে, ইইউ দূতদের প্রাথমিক আলোচনার সময় তেল নিষেধাজ্ঞার ব্যাপারে কোন ঐক্যমত হয়নি। ইউরোপিয়ান কমিশনকে দায়িত্বহীনতার জন্য অভিযুক্ত করে ভিক্টর অরবান কোন নিষেধাজ্ঞা আরোপের আগে ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।


অন্যান্য সংবাদ