বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

খুলেছে ব্যাংক-শেয়ারবাজার

কেএমআর / ৬০ জন দেখেছেন
আপডেট : জুলাই ৪, ২০২১

করোনা সক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ ও সরকারি ছুটি থাকায় চারদিন পর আজ সোমবার থেকে খুলছে ব্যাংক ও শেয়ারবাজার।  খুলছে বাংলাদেশ ব্যাংকও। আর্থিক সেবা নিশ্চিতে আজ সোমবার সীমিত পরিসরে ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারেও লেনদেন চালু হচ্ছে। তবে সীমিত পরিসরে লেনদেন হবে।

 

জানা যায়,  আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।ব্যাংক লেনদেন চালু থাকবে । স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন হতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

আর  শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। লেনদেনের সময় কমে নেমে আসবে ৩ ঘণ্টায়। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হতো।

 

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

 

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে ১টি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংকে ব্যবস্থাপনার বিবেচনায় সর্বোচ্চ ২টি শাখা খোলা রাখা হবে।

 


অন্যান্য সংবাদ