বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর আশঙ্কা

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : মে ২৯, ২০২২

জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রাশিয়া তেল রপ্তানি আরও কমিয়ে দিলেই এ অবস্থার সৃষ্টি হবে। ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) এক বৈশ্বিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে প্রতি ব্যারেলের দাম ১২০ ডলারের নিচে ঘোরা ফেরা করছে।

গবেষণা প্রবন্ধে ব্যাংক অব আমেরিকা জানায়, এখন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১২০ ডলার চোখে পড়ছে। তবে রাশিয়া তেল রপ্তানি সংকোচন করলে তা ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় কমিশন। এ কমিশনের অধীনে ইউরোপের ২৭টি দেশ আছে।
যদিও এ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে। কারণ, ইতোমধ্যে এতে ভেটো দিয়েছে হাঙ্গেরি।

তবে বিওএফএ পূর্বাভাস দিয়েছে, ২০২২ সালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দর গড়ে ১০৪ দশমিক ৪৮ এ থাকবে। ২০২৩ সালে তা আরও কমে ১০০ ডলারে দাঁড়াবে।


অন্যান্য সংবাদ