বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

লকডাউনের চতুর্থ দিনে কারাগারে ৭৫ জন

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ৪, ২০২১

সরকার ঘোষিত চলমান লকডাউনের  চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে । এছাড়া অনেককে আটক করে পাঠানো হচ্ছে আদালতে।

রোববার চতুর্থ দিন পর্যন্ত বিধিনিষেধ অমান্য করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে দুই হাজার ১৩৫ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন আদালতে পাঠিয়েছেন। আদালত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর বিভিন্ন ধারায় একশ থেকে সর্বোচ্চ তিনশত টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে এক থেকে তিনদিনের কারাভোগের আদেশ দেন আদালত।

আদালত থেকে পাওয়া তথ্যমতে, কঠোর বিধিনিষেধ চলার চতুর্থ দিন পর্যন্ত দুই হাজার ১৩৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২৬৩ জন, শুক্রবার ৬২৯ জন , শনিবার ৬০৭ জন ও রোববার ৬৩৬ জনকে জরিমানা করা হয়।

এদের মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার তিনজন, শুক্রবার ৫৪ জন ও শনিবার ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত।আদালত চলাকালীন সময়টুকু তারা হাজতবাস করেছেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানা থেকে ৬৩৬ জনকে আদালতে আনা হয়েছে। তাদের ডিএমটি অধ্যাদেশ আইনের বিভিন্ন ধারায় জরিমানা করেছেন। এদের মধ্যে ৯৩ জন জরিমানার টাকা দিতে না পারায় তাদের সাধারণ ক্ষমা করেছেন আদালত।এছাড়া গত তিন দিনে এক হাজার ৪৯৯ জনকে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা দিতে না পারায় ৭৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


অন্যান্য সংবাদ