বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

এবার দাম বাড়ল কফির

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : মে ২৮, ২০২২

আগামী জুলাইয়ে সরবরাহের জন্য আরাবিকা কফির দাম ৩ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি রোবাস্তা কফির মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। এক সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।

ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বারচার্ট ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শীর্ষ কফি রপ্তানিকারক দেশ ব্রাজিল। আগামী কয়েক সপ্তাহে দেশটিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। পরিপ্রেক্ষিতে কফির দামে উল্লম্ফন দেখা গেছে।

তীব্র খরা ও তুষারপাতে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কফি উৎপাদন হ্রাস পেয়েছে। শিগগির এ সংকট কাটবে না বলে ধারণা করা হচ্ছে।

কফির অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ কলম্বিয়া। গত এপ্রিলে দেশটির পানীয় পণ্যটির রপ্তানির পরিমাণ কমেছে। বৈরি আবহাওয়ায় সেখানে উৎপাদনও ব্যাহত হয়েছে। কফির দাম বৃদ্ধিতে এরও প্রভাব আছে।

এছাড়া করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিয়েছে। এতে কফির দাম বাড়ছে।

আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) জানায়, চলতি বিপণন বছরের ২১ অক্টোবর থেকে ২২ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী কফি রপ্তানি শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। এ ধারা অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে।


অন্যান্য সংবাদ