বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নেই ভারতের

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : মে ২৭, ২০২২

পর্যাপ্ত মজুত এবং রাষ্ট্র নির্ধারিত মূল্যের চেয়ে স্থানীয় পর্যায়ে দাম কম থাকায় আপাতত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নেই ভারতের। দেশটির ব্যবসা-বাণিজ্য ও সরকারি সূত্রে এ খবর পাওয়া গেছে।

দ্য ইকোনমিকসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এর কয়েকদিন আগেই চলতি বছর রেকর্ড ১০ মিলিয়ন টন চালানের পূর্বাভাস দেয় নয়াদিল্লি। পরে জানা যায়, প্রচণ্ড খরায় উৎপাদন ব্যহত এবং দেশের অভ্যন্তরে রেকর্ড মূল্যবৃদ্ধি হওয়ায় ভোগ্যপণ্যটি রপ্তানি বন্ধ করে দেশটি।

এর কিছুদিন পরই চিনির রপ্তানি সীমিত করে ভারত। দেশটি থেকে ১০ মিলিয়ন মেট্রিক টনের বেশি চিনি রপ্তানি করা যাবে না বলে জানানো হয়। সেই রেশ না কাটতেই চাউর হয় চাল রপ্তানির ক্ষেত্রেও তদানুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ভারতীয় সরকার। তবে আপাতত সেই পরিকল্পনা নেই তাদের।

নীতি নির্ধারণে জড়িত সরকারি পর্যায়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমাদের পর্যাপ্ত চাল মজুত আছে। রপ্তানি বা অভ্যন্তরীণ চাহিদা পূরণ নিয়ে কোনো শঙ্কা নেই। দেশে খাদ্যপণ্যটির মূল্যও বাড়েনি।’

সূত্র জানান, এ পরিস্থিতিতে চাল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় নেই। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় নিজের নাম জানাননি তিনি।

বিশ্বে চালের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা দেশ ভারত। ২০২২ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে রেকর্ড ২১ দশমিক ২ মিলিয়ন টন খাদ্যশস্যটি রপ্তানি করেছে দেশটি। গত বছর এর পরিমাণ ছিল ১৭ দশমিক ৮ মিলিয়ন টন। অর্থাৎ সবশেষ অর্থবছরে ভারতের চাল রপ্তানি বেড়েছে।


অন্যান্য সংবাদ