বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

শেয়ার বাজরে ভয় পাওয়ার কিছু নেই: বিএসইসির চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট / ৫৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ৪, ২০২১

আমার খুব কষ্ট লাগে, অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছেন। এখানে (শেয়ারবাজারে) কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। ইনশাল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক সুস্থ ও ভালো হবে।

শনিবার (৩ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ফেসবুক পোস্টে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা মার্কেটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেটই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে, আমি যখন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করি, এর ক্রেতা কে? ক্রেতা যেহেতু আছে, তাহলে আমি কেন বিক্রি করছি লস করে?

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লেখেন, আমি একটু অপেক্ষা করতে পারি। অপেক্ষা করে সময় মতো বিক্রি করবো লাভে। এই মার্কেট লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না। আপনাকে কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে। এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে, এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিলো, তাদের জন্য আমরা মার্জিন বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেলের ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন। মার্কেট ভালো হবেই ইনশাল্লাহ।


অন্যান্য সংবাদ