বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংস্তুপ থেকে গ্যাস বের হচ্ছে

নিজস্ব প্রতিবেদক / ৪৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ৪, ২০২১

রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। একইসঙ্গে ধোঁয়াও দেখা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল সাড়ে নয়টায় ভবনটির আশপাশে কর্মরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানায় ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। যেহেতু জায়গাটিতে কিছুদিন আগে একটি বড় ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সেহেতু বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি।

 

তিনি আরো বলেন, ভবনটি থেকে কেন গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো দেখা গেছে সে বিষয়টি খতিয়ে দেখছে আমাদের টিম। তারা এখনো ঘটনাস্থলে কাজ করছে, ফিরলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার (৩ জুলাই) রমনা থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্ত ভার সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় সবশেষ ১১ জনের মৃত্যু হয়েছে। গত রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, বুধবার মারা যান ইমরান নামে এক যুবক। বৃহস্পতিবার ভোরে মারা যান নুরুন্নবী। এরপর দুপুরে রাসেল নামে আরেকজনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ