বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৩৩ লাখ করোনার টিকা দেশে আসছে রাতে

নিজস্ব প্রতিবেদক / ৩৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ২, ২০২১

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা না পাওয়ায় দেশে চলমান টিকাদান কর্মসীচ ব্যহত হয়। তবে, পরে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের যে চেষ্টা সেটির সুফল আসতে শুরু করেছে। শুক্রবার (২ জুলাই) রাতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ১৩ লাখ মডার্নার এবং চীনের ২০ লাখ টিকা ঢাকায় আসছে। পরদিন শনিবার সকালে কোভ্যাক্সের আরও ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছাবে। সব মিলিয়ে শনিবার সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে বলেন, ‘আমরা ঠিক পথে আছি। আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারবো।’

টিকা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

কোভ্যাক্সের আওতায় শনিবারের মধ্যে ২৫ লাখ টিকা চলে আসবে এবং আরও দেশের কাছ থেকে টিকা চাওয়া হয়েছে বলে তিনি জানান।তি

নি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা আজকে ২০ লাখ টিকা পাচ্ছি এবং সামনে চুক্তি অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।’

শুক্রবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসবে এবং দ্বিতীয় চালান আসবে শনিবার সকাল ৮টার দিকে। অপরদিকে চীনের ২০ লাখ টিকার চালান আজ রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

 


অন্যান্য সংবাদ