বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ঢাকায় নামছে নতুন ১২০ বাস

নিজস্ব প্রতিবেদক / ৫০ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৫, ২০২১

‘ঘাটারচর টু কাচপুর রুটে প্রথম অবস্থায় ১২০টি নন এসি বাস চলাচল করবে। এ রুটে চলাচলকারী সব পরিবহন হবে নতুন ২০১৯ সালের আগে তৈরি হওয়া কোনো বাস এই রুট দিয়ে চলাচল করতে পারবে না’।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ বাস মালিক সমিতি এবং ডিএমপি প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে পহেলা ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচলের উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা আশা করছি আগামী পহেলা ডিসেম্বর সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত থেকে ঘাটারচর টু কাচপুর রুটের উদ্বোধন করবেন। এ রুটে চলাচলকারী পরিবহনের নাম হবে ঢাকা নগর পরিবহন।

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই রুটে চলাচলকারী পরিবহনের ড্রাইভার এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে। আগামী ২০ অক্টোবরে এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। আমি মনে করি, পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।


অন্যান্য সংবাদ