বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

প্রতিদিন সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫৮ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১

আজ  রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে শুরু হচ্ছে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোনও সিএনজি স্টেশন আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে গ্যাস আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গ্যাস বিতরণ কোম্পানিগুলো ভিজিলেন্স টিম গঠন করেছে। আজ থেকেই তারা মাঠে থাকবে।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় গ্যাস সংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি কমিয়ে দিয়েছে। তবে দেশে গ্যাস ঘাটতি বাড়তে থাকায় চলতি মাসের শেষে আরও তিন কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


অন্যান্য সংবাদ