বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আর্ন্তজাতিক ডেস্ক / ৭০ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসময় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ৪ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।

আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে বেশ কয়েকটি শহরে। এদিকে, সহিংস হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এএফপিকে জানায়, ৪ জন নিহত হয়েছে হামলার ঘটনায়। তবে ইতালির একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে ১১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।

এদিকে, আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


অন্যান্য সংবাদ