শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

রিপোর্টারের নাম :
আপডেট : জানুয়ারি ২২, ২০২৪

অবশেষে ভারতের অযোধ্যায় রামমন্দিরে বিগ্রহের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন মোদি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। আচার অনুষ্ঠান ও উদ্বোধন শেষে দুপুর সোয়া ১ টার দিকে মন্দির থেকে বেরিয়ে আসেন।
এনডিটিভি বলেছে, আরএসএস ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা। অনুষ্ঠানে মোদী ও ভাগবত পরস্পর পাশাপাশি বসে থাকার মধ্যেম (যা গণমাধ্যমে সরাসরি প্রদর্শিত হয়েছে) রাম মন্দির বিজেপি-আরএসএসের যৌথ প্রকল্প বলে স্বীকার করে নেওয়া হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগেই সরকারের তরফে অর্ধদিবসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর ছুটি ঘোষণার ক্ষেত্রে একই পথে হেঁটেছে বিজেপিশাসিত অধিকাংশ রাজ্য। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকা বেশ কিছু শরিক দল যেসব রাজ্যে ক্ষমতায়, সেসব রাজ্যের অনেকগুলোতেই ছুটি ঘোষণা করা হয়নি।

মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলোতে এই প্রবণতা দেখা গেছে। অন্যদিকে, বিরোধীশাসিত তিনটি রাজ্যও রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন ছুটি ঘোষণা করেছে। কোথাও অর্ধদিবস তো কোথাও পুরো দিন ছুটির ঘোষণা করা হয়েছে।


অন্যান্য সংবাদ