বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম : / ৬৬ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২৪

আগামী দুই বছরে বিশ্ববাজারে জ্বালানির চাহিদা তুলনামূলক বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে ওপেক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শীত বাড়ায় অপরিশোধিত তেলের উৎপাদন কিছুটা ব্যহত হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জ্বালানি তেলের দাম বেড়ে ৭৮ ডলারের উপরে উঠেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ দিন লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের ২৮ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ১৬ ডলারে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বেড়ে অবস্থান করছে ৭২ দশমিক ৯০ ডলারে।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ যা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেক সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।
ওপেক তাদের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১ দশমিক ৮৫ মিলিয়ন ব্যারেল বেড়ে দাঁড়াবে ১০৬ দশমিক ২১ মিলিয়ন ব্যারেলে। যেখানে চলতি বছর দৈনিক চাহিদা ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল বাড়বে বলে মনে করে ওপেক। গত বছরের ডিসেম্বরেও একই পূর্বাভাস দিয়েছিল তারা।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল উৎপাদনকারী রাজ্য নর্থ ডাকোটার তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যাওয়ায় সেখানের তেলের উৎপাদন দৈনিক ৬ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ব্যারেলে নেমেছে। যা তাদের সাধারণ সময়ের উৎপাদনের অর্ধেকেরও কম বলে জানিয়েছে রাজ্যটি।
বুধবার (১৭ জানুয়ারি) আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানের বরাতে বাজার সূত্রে জানিয়েছে, গত সপ্তাহে দেশীয় অপরিশোধিত মজুত ৪ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে।
ক্রমবর্ধমান সরবরাহ এবং ধীরগতিতে চাহিদা বাড়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও চলতি বছর তেলের বাজার একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকবে বলে মনে করেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।
এদিকে লোহিত সাগর রুটে চলাচলকারী জাহাজগুলোয় হাউথি বিদ্রোহী গোষ্ঠির আক্রমণের কারণে অনেক জাহাজ ও সমুদ্রপথে পণ্য পরিবহনকারী কোম্পানি বাধ্য আফ্রিকার সুদূর দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপ অব গুড হোপ রুট দিয়ে তাদের জাহাজ ঘুরিয়ে পরিবহন করছে। এতে বাড়ছে পরিবহনের সময় এবং খরচ।


অন্যান্য সংবাদ