বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

সারাদেশে জমে উঠছে কোরবানির পশুর হাট

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : জুন ২৩, ২০২৩
সারাদেশে জমে উঠছে কোরবানির পশুর হাট

জেলা সংবাদদাতা: কোরবানির ঈদ সামনে রেখে খামারে পশু মোটাতাজাকরণ শেষে এখন হাটে তোলা হচ্ছে। ক্রেতা-বিক্রেতারাও হাটে যাচ্ছেন পছন্দমত পশু কিনতে। ছোট-বড় বিভিন্ন আকৃতির পশু থাকলেও ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকৃতির প্রতি। বেচাকেনা এখনও জমে না উঠলেও ব্যবসায়ীরা আশাবাদি শিগগিরি তা হবে। এদিকে, হাটগুলোয় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানিরর পশুর হাট। গরুর পাশাপাশি রয়েছে মহিষ, ছাগলসহ পর্যাপ্ত সংখ্যক পশু।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় অর্ধশতাধিক স্থানে পশুর হাট বসেছে। এর মধ্যে সদরে রয়েছে ৫টি। হাটগুলোতে ভিড় থাকলেও বিক্রি তেমন নয়। শিগগিরি বিক্রি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

জেলার হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।

নেত্রকোনায় নৈহাটীতে বসেছে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট। এখান থেকে পশু নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও।

এই হাটে কয়েক কোটি টাকার পশু বিক্রি হবে বলে জানালেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম।

কক্সবাজার জেলায় পশুর বড় খামার রয়েছে ৫ হাজার ২৩০ টি এবং মাঝারী ও ছোট খামার রয়েছে ২১ হাজার। এবারে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রোগাক্রান্ত ও ক্ষতিকারক গরু যাতে বাজারে বিক্রি করতে না পারে, সে জন্য ২৭টি মেডিকেল টিম কাজ করবে বলে জানালেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন।

কুষ্টিয়ার খামারিরা জানালেন, প্রাকৃতিক উপাদানে স্বাস্থ্যসম্মতভাবে গরু ছাগল লালনপালন করেছেন তারা। আশায় আছেন, ভালো দাম পাবেন।

কোরবানির ঈদ উপলক্ষে জেলায় ১ লাখ ৭৮ হাজার গরু-ছাগল লালনপালন করেছেন খামারিরা।


অন্যান্য সংবাদ