বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

 খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৮, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুইটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই (তাকে) চিকিৎসা নিতে হবে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না। আগের মামলায় তাদের যেসব নেতাকর্মী পালিয়ে ছিলেন তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ