বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

১০০ ডলারের নিচে নামল জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৭, ২০২২

টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ছিল তেলের দাম। বাড়তে বাড়তে প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছিল ১০০ ডলারের ওপরের। তবে আবার জ্বালানি পণ্যটির দর নিম্নমুখী হতে শুরু করেছে। ব্যারেলপ্রতি দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি কমার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল এ ইঙ্গিত দিয়েছেন। ফলে সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। বুঝে-শুনে বিনিয়োগে পা বাড়াচ্ছেন তারা। এতে জ্বালানি তেলের দরপতন হয়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম কমেছে ১ সেন্ট। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৩৩ ডলারে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের মূল্য হ্রাস পেয়েছে ৩৩ সেন্ট। ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯২ দশমিক ১৯ ডলারে।

দুই ধরনেরই তেলের চুক্তি বেড়েছে। সেই সঙ্গে ১ ডলার করে দাম কমেছে। এর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১০০ দশমিক ৮৭ ডলারে। আর ব্যারেলপ্রতি ডব্লিউটিআই বিক্রি হয় ৯৩ দশমিক ৭২ ডলারে।


অন্যান্য সংবাদ