বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৫, ২০২২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়ল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।

উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা চলমান দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নামে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়। পরপর তিন দিন বাড়ার পর এই চিত্র দেখা যায়।

মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চলতি বছরের প্রথম দিকে তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও এখন তা আবার বাড়তে শুরু করেছে।


অন্যান্য সংবাদ