বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৫, ২০২২

চলতি সপ্তাহের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। সোমবারও (১৫ আগস্ট) মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দরপতন হয়েছে ১ শতাংশের ওপরে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৭৫ দশমিক ২০৪ ডলারে। এর আগে গত সপ্তাহে এ স্বর্ণের মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।

এদিন ইউএস গোল্ড ফিউচার্সের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৯০ দশমিক ৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীর হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে স্বর্ণে বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকছেন ব্যবসায়ীরা।

ফলে ডলারের মান আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য বাড়ছে। এছাড়া চীনের অর্থনীতির গতি শ্লথ রয়েছে। ফলে স্বর্ণের দর পড়েছে।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, স্বর্ণের বাজার দোদুল্যমান রয়েছে। ডলার ক্রমশও আরও শক্তিশালী হচ্ছে। চীনে অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।


অন্যান্য সংবাদ