বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপোতে চার্জবৃদ্ধি

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১২, ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ-পরোক্ষ আগুন ছড়িয়েছে সবখানে। যার আঁচ লেগেছে চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার ডিপো বা আইসিডিগুলোতেও। চট্টগ্রামের ১৯টি ডিপোতে চার্জ বেড়েছে ৩৫ শতাংশ। তবে খরচ সমন্বয়ের নামে চার্জ অতিরিক্ত বাড়ানোর অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

আইসিডি মালিকদের সংগঠন বিকডা বলছে, ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বৃদ্ধিতে ডিপোর সামগ্রিক ব্যয় বেড়েছে ৩৫ শতাংশ। ফলে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে চার্জ।

বিকডা সচিব রুহুল আমিন শিকদার বলেন, এটা রপ্তানি বাণিজ্যকেও মেনে নিতে হবে, আমদানি বাণিজ্যকেও মেনে নিতে হবে। আমরা যারা সার্ভিস দিচ্ছি কেউ নিজের ক্ষতি করে সেবা প্রদান করতে পারবো না।

ডিপোগুলোতে রপ্তানিকারকের পক্ষে শিপিং এজেন্ট আর আমদানিকারকের পক্ষে চার্জ পরিশোধ করে সিঅ্যান্ডএফ এজেন্ট। তারা চার্জ বাড়ানোর বিপক্ষে না হলেও তাগিদ দিয়েছে যৌক্তিকপর্যায়ে রাখার।

সাইফ মেরিটাইম লি. এর সিইও আব্দুল্লাহ মো. জহির বলেন, ফুয়েলের কম্পোনেন্ট চার্জ তারা বাড়াতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে তারা পুরো চার্জের ৪২ শতাংশ বাড়িয়ে ডিপো থেকে আমাদের নোটিশ দিচ্ছে।

সাইফ মেরিটাইম লি. এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, তারা বলছেন শুধু তেলের দাম সমন্বয় করেছেন, কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে চার্জ অনেক বেশি নিয়ে ফেলছে ডিপোগুলো। এটি নির্ধারন করা দরকার। এটি আরও সুন্দর হতো যদি বন্দর কর্তৃপক্ষ বসে সিদ্ধান্ত নিতে।

এদিকে ১৯টি বেসরকারি আইসিডিতে মাসে রপ্তানি পণ্য আর খালি কন্টেইনার হ্যান্ডলিং হয় গড়ে ৭০ হাজার। আর প্রায় ৩০ হাজারের মতো হ্যান্ডলিং হয় আমদানির কন্টেইনার।


অন্যান্য সংবাদ