বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

স্বর্ণের বাজারে ডলারে প্রভাব, বিক্রি কমেছে

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১১, ২০২২

অনেকটাই টালমাটাল সার্বিক অর্থনীতি। ডলার বিনিময় হারের ওঠা-নামা ভাবিয়ে তুলেছে সব খাতকে। এরই ধারাবাহিকতায় ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের ওঠা নামায় অস্থির দেশের স্বর্ণের বাজার। সম্প্রতি এর রেকর্ড দাম নির্ধারণ করে বাজুস।

এর মাঝেই অভ্যন্তরীণ স্বর্ণের বাজারে লেগেছে মন্দার হাওয়া। আক্ষরিক অর্থে আন্তর্জাতিক বাজারের সঙ্গে নেই দেশের বাজারের স্বর্ণ লেনদেন। তবু কেন করা হয় দাম সমন্বয়?

এমন প্রশ্নের ব্যাখ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, ব্যাগেজ রুলই এই খাতের ভরসা। আমদানি না থাকায় স্বর্ণের চাহিদা মেটাতে হয় এখান থেকেই। সঙ্গ দেয় তেজাবী স্বর্ণের পুনঃব্যবহার। ফলে বিকিকিনি হচ্ছে আন্তর্জাতিক দাম ধরেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহেই স্বর্ণের দাম বেড়েছে দুই বার। যদিও আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৬৫ ডলার বা ৬৩ হাজার ১৭৫ টাকা। এর আগে প্রায় সাড়ে ৮২ হাজার টাকায় স্বর্ণ বিক্রি হয়। সময় পেরিয়ে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৪ হাজারের বেশি উঠে দাম। ফলাফল আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের স্বর্ণের পার্থক্য প্রায় ২০ হাজার টাকা। এর জন্য ডলার ও দিরহামের বিপরীতে টাকার মানের তফাতকেই দুষছে বাজুস।

স্বর্ণের বাজারে অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি ভুগছেন ব্যবসায়ীরাই। মাসের ব্যবধানে বিক্রি নেমেছে প্রায় এক তৃতীয়াংশে। তবে বেড়েছে স্বর্ণ পরিবর্তনের পরিমাণ।

চলতি বছরে ৯ বার দাম বাড়ার বিপরীতে স্বর্ণের দাম কমেছে মাত্র ৬ বার।


অন্যান্য সংবাদ