বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৮, ২০২২

বিশ্বজুড়ে অর্থনৈতিক শঙ্কার মধ্যেও গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। এতে আবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দেশটির মুদ্রা ডলারের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পাশাপাশি ট্রেজারি ইল্ডও উর্ধ্বমুখী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তাতে সোমবার (৮ আগস্ট) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এদিন স্পট গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৭১ ডলার ৭৪ সেন্টে। আগের সেশনে যা ১ শতাংশ পড়ে যায়।

এছাড়া ইউএস গোল্ড ফিউচার্সের দর কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স এ স্বর্ণ বিকিয়েছে ১৭৮৮ ডলার ২০ সেন্টে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার স্টিফেন ইন্নেস বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। স্বর্ণের জন্য যা নেতিবাচক হবে।

মার্কিন মুলুকে বিগত ৪০ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতির হার। সাম্প্রতিক সময়ে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে যাচ্ছে ফেড।

আগামী ২১ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটির নীতি-নির্ধারকরা। সেখানে ফের সুদহার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা।

এমনটি হলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম আবার ঊর্ধ্বমুখী হবে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় স্বর্ণের আবেদন কমতে পারে।


অন্যান্য সংবাদ