বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ বাড়ল

রিপোর্টারের নাম : / ৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৬, ২০২২

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৩৩১ টাকা হয়েছে।

এর আগে চলতি বছরের ২২ মে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা নির্ধারণ করা হয়। এতদিন এটিই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

রোববার (৭ আগস্ট) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার থেকে ভালো মানের স্বর্ণের পাশাপাশি সব ধরণের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা থেকে ১ হাজার ৯৮৩ টাকা পর্যন্ত। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (৬ আগস্ট) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ