বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৫০ বছরে ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩১, ২০২২

চলতি মাসে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে। মাসিক হিসাবে যা ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানেও মূল্যস্ফীতি আকাশচুম্বী। এখন উচ্চ আমদানি মূল্য নিয়ন্ত্রণে লড়াই করছে দেশটি। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে।

এছাড়া সম্প্রতি দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ফলে মার্কিন মুদ্রার বিপরীতে পাকিস্তানি রুপির দাম ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলমান জুলাইয়ের প্রথমদিকে পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর ছিল ২০৪ দশমিক ৮৫ রুপি। এরপর দিন দিন তা বাড়তে থাকে। সবশেষ ২৯ জুলাই দেশটির মুদ্রাবাজারে এক ডলার বিক্রি হয় ২৩৯ দশমিক ৩৭ রুপিতে।

১৯৭২ সালের মে মাসের পর প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে যা সর্বনিম্ন। এসময়ে স্থানীয় মুদ্রার ৫৭ শতাংশ অবমূলায়ন হয়।


অন্যান্য সংবাদ